--ওয়েবসাইটটি নির্মানাধীন রয়েছে--

বোর্ড সম্পর্কে

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর ইতোমধ্যে সিকি শতাব্দিকাল অতিক্রম করছে। প্রতিষ্ঠার পর দ্বীনি ও সামাজিক অন্যান্য কর্মসূচির পাশাপাশি ১৯৯৭ সাল থেকে বৃত্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে কওমী মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে কার্যক্রম শুরু করে। যা গত ২৩ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে চলে আসছে এবং সর্বমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

বৃত্তি পরীক্ষা কার্যক্রম দীর্ঘদিন যাবত অত্যন্ত সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালিত হওয়ায় এবং এর পরিধি জেলা ও থানা পর্যায়ে বিস্তৃতি লাভ করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে ইত্তেফাকের অধীনে একটি শিক্ষা বোর্ড গঠনের আবেদন বারবার আসতে থাকে। গত ২৫.০৪.২০১৬ ইং তারিখে বৃত্তি পরীক্ষা উপ-কমিটির পক্ষ থেকে ইত্তেফাকুল উলামার অধীনে একটি “কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড” গঠনের জন্য মজলিসে শূরা ও মজলিসে আমেলার সভাপতি বরাবর লিখিত আবেদন জানানো হয়।

দীর্ঘদিনের দাবি ও লিখিত আবেদনের প্রেক্ষিতে ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় আমেলা বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে এজেন্ডাভুক্ত করে ১১.০১.২০১৭ তারিখের বৈঠকে বিস্তারিত আলোচনা করার পর নীতিগতভাবে বোর্ড গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে।

২২.০৭.২০১৭ তারিখের বৈঠকে দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর শিক্ষা বোর্ড গঠনের সম্ভাব্যতা যাচাই ও কর্মপন্থা নির্ধারণের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করে প্রতিবেদন পেশ করার জন্য সময় নির্ধারণ করে দেয়। এই উপ-কমিটির ইতিবাচক প্রতিবেদনের প্রেক্ষিতে ২৫.১০.২০১৭ তারিখের বৈঠকে বোর্ডের নীতি ও কর্ম-পদ্ধতি নির্ধারণের জন্য আরো একটি উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটি দীর্ঘ সময় নিয়ে ৩ পৃষ্ঠার একটি খসড়া রূপরেখা কেন্দ্রীয় আমেলায় উপস্থাপন করে। কেন্দ্রীয় আমেলার ১৫.০২.২০১৮ ইং তারিখের বৈঠকে পরিমার্জনসহ সর্বসম্মতিক্রমে খসড়া রূপরেখা অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য মজলিসে শূরায় পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মজলিসে শূরা ১৬.১২.২০১৮ ইং তারিখের বৈঠকে ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ’ নামে একটি শিক্ষা বোর্ড গঠনের চূড়ান্ত অনুমোদন এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। সে মোতাবেক কেন্দ্রীয় মজলিসে আমেলা ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর অধীনে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ এর পরিচালনার জন্য একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে। যে কমিটি বোর্ডের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। দায়িত্বপ্রাপ্তির পর বোর্ড পরিচালনা নির্বাহী কমিটির প্রথম বৈঠক ২৫ মে ২০১৯ ইং / ১৯ রমযান ১৪৪০ হিজরী শনিবার ময়মনসিংহ কাচারী নূর মসজিদ সংলগ্ন মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে নেসাবে তালীম প্রণয়ন ও ইলহাকী কার্যক্রম শুরু করার সিদ্ধান্তের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ।

শিক্ষা বোর্ডের লক্ষ্য-উদ্দেশ্য ও নীতিমালা

  • ০১. প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কার্যকর বাস্তবমুখী কর্মপন্থা অবলম্বন।
  • ০২. প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও আদর্শ শিক্ষক গড়ে তোলা।
  • ০৩. তালীম-তরবিয়তের মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
  • ০৪. তালিবে ইলমদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখা।
  • ০৫. বেফাকের সাথে সহযোগিতা বজায় রেখে স্বতন্ত্র বোর্ড হিসেবে এর কার্যক্রম পরিচালনা করা।
  • ০৬. হাইয়াতুল উলয়া ও বেফাকের পরীক্ষা গ্রহণের মারহালা ব্যতীত অন্যান্য মারহালার পরীক্ষা গ্রহণ করা।
  • ০৭. শুধু বার্ষিক পরীক্ষা গ্রহণ করা। প্রশ্নপত্র তৈরীকরণ, পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল বোর্ড কর্তৃক প্রকাশ করা।
  • ০৮. ইলহাকভুক্ত মাদ্রাসাসগুলোতে একই নেসাব অনুসরণে পাঠদান।
  • ০৯. ইলহাকভুক্ত মাদ্রাসাসগুলোর শিক্ষাবর্ষ শুরু-শেষ, ছুটি-বন্ধ, খোলা ও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে একই নীতিমালা অনুসরণ করা।
  • ১০. মাদ্রাসাগুলোর পারস্পরিক সম্পর্ক জোরদার ও প্রাতিষ্ঠানিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান।
  • ১১. দ্বীনি তালীম-তরবিয়ত ও দাওয়াতের মূল উৎস কুরআন ও সুন্নাহর ভিত্তিতে যুগ জিজ্ঞাসার উত্তরদান এবং যুগ চাহিদা পূরণে পারঙ্গমতা সৃষ্টিতে সক্ষম, তালীম-তরবিয়তের মাধ্যমে ফিকরে নববী তথা আহলে সুন্নাতওয়াল জামায়াতের ধারক-বাহক মুয়াল্লিম ও দাঈ তৈরীকরণ।
📢 নোটিশ বোর্ড

৩০তম বৃত্তি ও ৭ম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ, ১৭ রামাযান ১৪৪৭ হি./ ০৭ মার্চ ২০২৬ ঈ. তারিখ রোজ শনিবার দুপুর ২ টায়।

ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়াহ-এর মজলিসে উমুমী ০৮ জুলাই ২০২৬ ঈ. তারিখ রোজ বুধবার সকাল ৯ টায়।

৩০তম বৃত্তি ও ৭ম কেন্দ্রীয় পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ০৮ জুলাই ২০২৬ ঈ. তারিখ রোজ বুধবার।

যোগাযোগ

📍 তালতলা, ঢোলাদিয়া, সদর, ময়মনসিংহ

📞 01977693959

🌐 emaq.org